২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১

পাবনা-নগরবাড়ী সড়কের কুচিয়ামোড়ায় বৃহস্পতিবার রাতে এক সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং অপর এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2006, 03:15 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

নিহত ব্যক্তির নাম উজ্জল মল্লিক (৩২)।

তিনি সদর উপজেলার উগ্রগড় গ্রামের ইউসুফ মল্লিকের ছেলে। এ দুর্ঘটনায় আহত মাইক্রোবাস চালকের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ জানায়, সাঁথিয়া থেকে পাবনাগামী একটি মাইক্রোবাস রাত প্রায় ১১টার দিকে কুচিয়ামোড়ায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালিভর্তি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে।

এতে ঘটনাস্থলেই উজ্জল মারা যান। আহত ব্যক্তিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।