২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে নির্মূল কমিটির মাসব্যাপী অনুষ্ঠান শুক্রবার থেকে

চট্টগ্রামে বিজয়ের মাস উপলক্ষে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির মাসব্যাপী অনুষ্ঠানমালা শুক্রবার বিকেল ৪টায় শুরু হতে যাচ্ছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2006, 08:28 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

সংগঠনের মোমিন রোড কার্যালয়ে বৃহষ্পতিবার অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক শওকত বাঙালি একথা জানান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক হেলাল উদ্দিন নিজামী, অধ্যাপক হোসাইন কবির, কবি কামরুল হাসান বাদল ও সাংবাদিক মাসুম আহমেদ।

মাসব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শনী। মনিরুজ্জামান ইসলামাবাদী মেমোরিয়াল মিলনায়তনে এই অনুষ্ঠাগুলো অনুষ্ঠিত হবে।

‘একাত্তরের মুক্তিযুদ্ধের পটভূমি’ শীর্ষক আলোচনায় অংশ নেবেন বিশিষ্ট ভাষা সৈনিক ও কবি মাহবুব আলম চৌধুরী, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় উপদেষ্টা কর্নেল (অব:) আবু ওসমান চৌধুরী, বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরী, কমিটির নেত্রী অধ্যাপিকা হামিদা বাণু ও সংগঠণের ভারপ্রাপ্ত সভাপতি সাংবাদিক শাহরিয়ার কবিরসহ সভাপতি ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিনী প্রমুখ।