২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মনোনয়নে ইচ্ছুক প্রার্থীদের জন্য বিএনপির আলাদা হলফনামা

মনোনয়নে ইচ্ছুক প্রার্থীদের জন্য আলাদা একটি হলফনামা করেছে বিএনপি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2006, 12:28 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

দলীয় সূত্রে জানা যায়, দুর্নীতিবাজ, দ্বৈত নাগরিকত্বের অধিকারী এবং ব্যাংক ঋণখেলাপী প্রার্থীদের মনোনয়ন না দেওয়ার কথা বলা হয়েছে এ হলফনামায়। পাশাপাশি প্রার্থীদের স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব দলের চেয়ারপার্সনের কাছে জমা দেওয়ার কথাও বলা হয়েছে এতে। একই সঙ্গে দলের সিদ্ধান্ত ও আদেশের বিরুদ্ধে কেউ অবস্থান গ্রহণ করলে অথবা সংসদে ফ্লোরক্রসিং করলে তার সদস্যপদ বাতিল হবে।

জানা যায়, সাক্ষাতকারের সময় প্রার্থীদের কাছ থেকে হলফনামায় উল্লেখিত বিষয় সম্পর্কে ‘পার্লামেন্টারি বোর্ড’ এর কাছে জবাব দিতে হবে। মনোনয়নের জন্য এক হাজার টাকার ফরমের সাথে এ হলফনামাটিও প্রার্থীকে পূরণ করে জমা দিতে হবে বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে।