২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় গণপিটুনীতে ডাকাত নিহত

পাবনার ভাঙ্গুড়ায় গণপিটুনীতে আলমগীর হোসেন নামে এক ডাকাত নিহত হয়েছে বুধবার ভোরে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2006, 05:45 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

এসময় বিক্ষুব্ধ জনতা গরু ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক জ্বালিয়ে দেয়। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে তিন ডাকাত। তাদের বাড়ি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায়।

আহত সাজু, মোরশেদ ও লিলিকে পুলিশ গ্রেপ্তার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

পুলিশ জানায়, ভাঙ্গুড়া উপজেলার গ্রামাঞ্চলে বেশ কিছুদিন ধরে সংঘবদ্ধ ডাকাতরা গরুর বাথান থেকে ট্রাকে করে গরু ডাকাতি করে আসছিল। বুধবার ভোর ৪ টার দিকে একদল ডাকাত ভাঙ্গুড়া উপজেলার দিয়ারপাড়া গ্রামের মোজাফফর প্রামাণিকের বাড়ি থেকে তিনটি গরু ডাকাতি করে নিয়ে যাওয়ার সময় দিয়ারপাড়া রেল ক্রসিংয়ে আটকা পরে। এসময় জনতা একত্রিত হয়ে ডাকাতদের ধরে গণপিটুনী দিলে ঘটনাস্থলেই আলমগীর হোসেন মারা যায়।