২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের গুলিতে মইফুল ইসলাম (৪০) নামের এক বাংলাদেশী নিহত হয়েছেন পোরশা উপজেলার নিতপুর সীমান্তে মঙ্গলবার ভোরে। লাশ বিএসএস ভারতে নিয়ে গেছে।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2006, 05:24 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

নিতপুর বিডিআর ক্যাম্পের কোম্পানী কমান্ডার আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা স্বীকার করে দুপুরের দিকে বলেন, নিহত মইফুলের লাশ ফেরত চেয়ে বিএসএফ-এর কাদেরী পাড়া ক্যাম্পে চিঠি পাঠানো হয়েছে। তবে তারা এখনো কোন সাড়া দেয়নি।

বিডিআর ও এলাকাবাসী সূত্র জানায়, ভোর ৫টার দিকে জমিতে ধান পাহারা দেয়ার সময় বিনা উস্কানীতে বিএসএফ সদস্যরা কৃষক মইফুল ইসলামকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। তার বাড়ি পোরশা উপজেলা সদরের নিতপুর গয়েরপুর গ্রামে।

সীমান্তে উত্তেজনা বিরাজ করছে।