পিতার পাশেই শায়িত হলেন চরমোনাইর পীর
ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রতিষ্ঠাতা ও আমীর চরমোনাইর পীর আলহাজ্ব মাওলানা সৈয়দ মো. ফজলুল করীমকে তার পিতার পাশেই কবর দেওয়া হয়েছে।
রোববার সকাল ১০টা ১৭ মিনিটে চরমোনাই মাহফিল মাঠে মুরিদানের অংশগ্রহণের মধ্য দিয়ে জানাজা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ঐক্যজোটের আল্লামা সাইকুল হাদিস, ফজলুল হক আমিনী, এলডিপি নেতা বদরুদ্দোজা চৌধুরী, মেজর মান্নান, এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলতাফ হোসেন চৌধুরী, তোফায়েল আহমেদ, আবুল হাসনাত আবদুল্লাহ, খ ম জাহাঙ্গীর, রুহুল আমীন হাওলাদার, গোলাম কিবরিয়া টিপু প্রমুখ।
এর আগে গত শনিবার রাতে মরহুম পীর সাহেবের মনোনীত ১৭ জন খলিফা বৈঠক করে পীরের ছেলে চরমোনাই ইউপি চেয়ারম্যান হযরত মাওলানা সৈয়দ মুফতি মো. রেজাউল করীম কাসেমীকে পীর মনোনীত করেন। নিয়মানুযায়ী নতুন পীর জানাজা পরিচালনা করেন।
