২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সচিবালয়ে চতুর্থ শ্রেণীর কর্মচারীদের বিক্ষোভ

শিক্ষা মন্ত্রণালয়ের এমএলএসএস হিরণ মিয়ার চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে রোববার সকালে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে সামনে বিক্ষোভ করেছে বাংলাদেশ সচিবালয় সংযুক্ত কর্মকর্তা-কর্মচারি পরিষদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2006, 02:58 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

বিগত সরকারের শেষ সময়ে হিরণ মিয়াকে চাকুরিচ্যুত করা হয়।

বিক্ষোভকারীরা বলেন,“প্রজাতন্ত্রের আইনভঙ্গ করে বড় বড় আমলারা বৈঠক করলেও তাদের চাকরি যায় না। কিন্তু ছোট কর্মচারীদের একটু অপরাধেই চাকরি চলে যায়।”

তারা আগামী ২৪ ঘন্টার মধ্যে হিরণ মিয়ার চাকরি ফিরিয়ে দিতে এবং উত্তরায় বৈঠককারি আমলাদের শাস্তি দাবি করেন। সেই সঙ্গে ‘দ্রব্যমূল্য বাড়েনি’ বলে সাবেক প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তার সমালোচনা করে তারা বলেন,“দ্রব্যমূল্য অবশ্যই বেড়েছে। কিন্তু বেতন বাড়েনি।”

বিক্ষোভ শেষে পরিষদের সভাপতি আরজ আলীর নেতৃত্বে চার সদস্যের একটি দল শিক্ষা সচিব মমতাজুল ইসলামের সাথে সাক্ষাত করেন। সচিব তাদেরকে হিরন মিয়ার চাকরি ফিরিয়ে দেওয়ার ব্যপারে আশ্বাস দেন।

শিক্ষা সচিবের সাথে দেখা করার আগে তারা সংস্থাপন সচিব এএসএম সোলায়েমান চৌধুরীর সঙ্গে দেখা করতে যান। কিন্তু সংস্থাপন সচিব তাদের সময় দিতে পারেন নি।