সাভারে ৩ টি আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৪
৩ টি আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে র্যাব সদস্যরা শনিবার দুপুরে সাভারের ভাকুর্তায়।
এসব অস্ত্রের মধ্যে রয়েছে ২ টি পিস্তল, ১ টি রিভলবার, ৬ রাউন্ড গুলি এবং একটি ছোড়া ও চাপাতি।
পুলিশ জানায়, গোপনে সংবাদ পেয়ে র্যাব সদস্যরা দু’টার দিকে ভাকুর্তা ইউনিয়নের মুগরাকান্দা গ্রামে আনোয়ার হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে বাবু (৩০), আব্দুস সামাদ (২৪), নূর আলম (২৪) ও সুমন (২২) নামের চারজনকে গ্রেপ্তার করে।
এ ব্যাপারে র্যাবের উপ-সহকারি পরিচালক মূসা মিয়া বাদি হয়ে সাভার থানায় একটি মামলা করেছেন।
