২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাত আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১২০৬

সারাদেশে শনিবার বিকেল পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় র‌্যাব ও পুলিশী অভিযানে সাতটি আগ্নেয়াস্ত্রসহ ১৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে ১৪ সাজাপ্রাপ্ত আসামীসহ ১২০৬ জনকে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2006, 08:53 PM

Updated : 26 Apr 2022, 04:05 PM

পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপালগঞ্জ, ভোলা, বরগুনা জেলা পুলিশ এবং র‌্যাব রাজশাহী-৫ ও বরিশাল-৮ অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করে। এর সঙ্গে জড়িত সাত জনকে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে পাঁচটি মামলা দায়ের করা হয়।

একই সময়ে সারাদেশে অভিযান চালিয়ে রেজিস্ট্রেশন ও বৈধ কাগজপত্রবিহীন ১০টি মোটর সাইকেল আটক করা হয়। এছাড়া মোটরযান আইনে ৭৭টি মামলাও দায়ের করা হয়েছে।