২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাচারের সময় যশোরে ভেজাল সার আটক

যশোরের বিসিক শিল্পনগরীর একটি কারখানা থেকে পাচারের সময় শুক্রবার রাতে ৮৩ বস্তা ভেজাল সার আটক করেছে কোতোয়ালি পুলিশ। বুধবার এই কারখানা সিল করে দিয়েছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2006, 09:00 PM

Updated : 26 Apr 2022, 04:05 PM

পুলিশ জানায়, ইউএনও জাহানারা বেগম বুধবার হামিদপুরে মুঘল এগ্রো ফার্টিলাইজার ইন্ডাস্ট্রিজে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল পটাশ সার পাওয়ায় কারখানাটি সিল করে দেন।

সে সময় জব্দ করা সার শুক্রবার রাতে ট্রাকে করে পাচার করা হচ্ছিল। স্থানীয় মানুষ টের পেয়ে পুলিশে খবর দেয়।

এ ব্যাপারে শনিবার কোতোয়ালি থানায় মামলা হয়েছে।