আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলার আসামী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশ শুক্রবার রাতে আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামী নাজমুল হোসেন ওরফে ছোট রতন গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার সাব-ইন্সপেক্টর লোকমান হোসেন রাত ১১ টার দিকে শহরের পইরতলা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে নাজমুলকে গ্রেপ্তার করে।
