ক্ষমতায় যেতে হলে নির্বাচনে আসুন: ১৪ দলকে মান্নান ভূঁইয়া
বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া ১৪ দলের উদ্দেশে বলেছেন, “ক্ষমতায় যেতে হলে জনগণের কাছে আসতে হবে। ষড়যন্ত্র করে ভিন্ন পথে ক্ষমতায় যাওয়া যাবে না। কাজেই নির্বাচনে আসুন।”
রাজধানীর মুক্তাঙ্গনে শুক্রবার বিকেলে চার দলীয় জোট আয়োজিত সমাবেশে আব্দুল মান্নান ভূঁইয়া আগামী নির্বাচনে চার দলকে ভোট দিয়ে আওয়ামী লীগের অবরোধের সমুচিত জবাব দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। পাশাপাশি তিনি আজ থেকেই নির্বাচনে প্রস্তুতি নেওয়ার জন্য দলীয় কর্মীদের বলেন।
বিস্তারিত আসছে...
