২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে বন্দুক যুদ্ধ: রাইফেলসহ ৩ হাজার গুলি উদ্ধার

সেনা বাহিনীর সদস্য ও পাহাড়ী সন্ত্রাসীদের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে বৃহ¯প্রতিবার ভোরে সীমান্তবর্তী পানছড়ি উপজেলার অরণ্য কুটির এলাকার গহীন অরণ্যে।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2006, 09:42 PM

Updated : 26 Apr 2022, 04:05 PM

প্রায় এক ঘন্টার এই গুলি বিনিময়ের তীব্রতা এত ভয়াবহ ছিল যে জেলা ও উপজেলা সদর থেকে অতিরিক্ত সৈন্য পাঠাতে হয়। ঘটনাস্থল থেকে তিন উপজাতীয় সন্ত্রাসী আটক এবং ১টি থ্রি নট থ্রি রাইফেল, ২ হাজার ৮ শ’ রাউন্ড গুলি ও একটি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়।

আটকরা হচ্ছে শক্তি কুমার চাকমা (২৫), উনজিয়া চাকমা (৪০) ও তনিয়া চাকমা (২৮)। নিরাপত্তা বাহিনীর একটি সূত্র ঘটনার সত্যতা স্বীকার করে জানায়, এই তিনজনের সবাই ইউপিডিএফ’র সদস্য।

নিরাপত্তা বাহিনীর বিভিন্ন সূত্র জানায়, গোপনে সংবাদ পেয়ে আগে থেকে ওঁৎ পেতে ছিল সেনা সদস্যরা । কিন্তু তাদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা সেনা সদস্যদের উপর এলোপাথাড়ি গুলি চালানো শুরু করে। সৈন্যরা পাল্টা গুলি চালালে উভয় পক্ষের মধ্যে শুরু হয়ে যায় তুমুল বন্দুক যুদ্ধ।

ঘটনার পর নিরাপত্তা বাহিনী এলাকায় টহল জোরদার করেছে।