২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসির ‘রোডশো’ ২৬ নভেম্বর থেকে

ইউরোপীয় কমিশন (ইসি) তাদের নির্বাচন পর্যবেক্ষক মিশনের ভূমিকা এবং প্রেক্ষাপট ব্যাখ্যা করতে ২৬ নভেম্বর থেকে ‘রোডশো’ শুরু করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2006, 05:41 PM

Updated : 26 Apr 2022, 04:05 PM

দেশের বিভিন্ন শহরে এই ‘রোডশো’ অনুষ্ঠিত হবে। এর মধ্যে চট্টগ্রামে ২৬ নভেম্বর এবং পরে সিলেট, বরিশাল ও ঢাকায় 'রোডশো’ করার কথা রয়েছে।

‘রোডশো’র নেতৃত্ব দেবেন বাংলাদেশে ইসি প্রতিনিধি দলের প্রধান ড. স্টিফেন ফ্রোয়েন । সঙ্গে থাকবেন রাজনৈতিক ও বাণিজ্য বিভাগের প্রধান চার্লস হোয়াইটলে।

ড. ফ্রোয়েন বলেন, বিশ্বের বিভিন্ন দেশে ইউরোপীয় ইউনিয়ন কেন পর্যবেক্ষক মিশন পাঠিয়ে থাকে, এর মূল্যবোধ ও আন্তর্জাতিক অঙ্গীকার সম্পর্কে সুশীল সমাজ ও গণমাধ্যমকে অবহিত করার জন্য ‘রোডশো’ একটি চমৎকার সুযোগ।

তিনি আরো বলেন,“আমি বিশ্বাস করি ‘রোডশো’র মাধ্যমে পর্যবেক্ষক মিশন নির্বাচন পর্যবেক্ষণ প্রক্রিয়া সম্পর্কে সমাজের সর্বস্তরের মানুষের সঙ্গে ফলপ্রসু মতবিনিময় করার সুযোগ পাবে। এতে মিশনের উদ্দেশ্যে সফল হওয়ার পথ প্রশস্থ হবে।”

ইউরোপীয় ইউনিয়ন ২০০১ সালের চেয়ে ২০০৭ সালের নির্বাচনে বেশি সংখ্যক পর্যবেক্ষক পাঠাবে। এদের মধ্যে থাকবে ৪০ সদস্যের একটি র্দীঘ মেয়াদী দল, এটি নির্বাচনের ৬ সপ্তাহ আগে বাংলাদেশে পৌঁছাবে। স্বল্প মেয়াদের জন্য পাঠানো হবে আরো ১’শ পর্যবেক্ষক।

এছাড়া দশ সদস্যের মূল দলের নেতৃত্ব দেবেন ইউরোপীয় পার্লামেন্টের একজন সদস্য। এতে আইন, রাজনীতিক ও মিডিয়া বিশেষজ্ঞরা থাকবেন।