ইয়াসমিন মুর্শেদের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধির সাক্ষাৎ
বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক ও ইউএনডিপির আবাসিক প্রতিনিধি মিস রেনেটা লক দেসালিয়েন বৃহস্পতিবার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ইয়াসমিন মুর্শেদের সঙ্গে তাঁর সচিবালয়ের কার্যালয়ে সাক্ষাত করেছেন।
তাঁরা বাংলাদেশে ইউএনডিপি সাহায্যপুষ্ট সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রকল্পগুলোর অগ্রগতি এবং এতে ভবিষ্যত সহায়তা সম্প্রসারণের বিষয় নিয়ে আলোচনা করেন।
বৃহস্পতিবার তথ্য বিবরণীতে একথা জানানো হয়।
উপদেষ্টা বলেন, দেশের দারিদ্র্য বিমোচন কৌশলের অনুসরণে সরকার পথশিশুসহ সমাজের সুবিধাবঞ্চিত পশ্চাৎপদ জনগোষ্ঠীর সেবায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। এসব কার্যক্রমে ইউএনডিপির অংশীদারিত্বের জন্য তিনি আন্তরিক কৃতজ্ঞতা জানান।
মিস রেনেটা পশ্চাৎপদ জনগোষ্ঠীর উন্নয়নে বাংলাদেশ সরকারের কর্মসূচিগুলোর প্রশংসা করেন এবং সহযোগিতা বৃদ্ধির আগ্রহ প্রকাশ করেন।
বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে তত্ত্বাবধায়ক সরকার গৃহীত পদক্ষেপসমূহে তিনি সন্তোষ প্রকাশ করেন। বাংলাদেশের সার্বিক উন্নয়নে তিনি তাঁর সংস্থার সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
