জয়পুরহাটে ১০ জনের যাবজ্জীবন
জয়পুরহাটে নবিরুল হত্যা মামলার রায়ে বুধবার আদালত ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে প্রত্যেককে আরো এক বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।
জয়পুরহাট অতিরিক্ত জেলা ও দায়রা জজ কাজী এ এম জয়নাল আবেদীন বুধবার দুপুর ১২ টায় এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামীরা হলেন-কালাই উপজেলার হাতিয়র গ্রামের এরশাদ, সানাউল ইসলাম, সাখাওয়াৎ হোসেন, শাহারুল ইসলাম, রিয়াজুল হোসেন, রেজাউল, বাসেদ আলী , আব্দুল গোফফার, মোন্তেজার ও নজরুল ইসলাম।
২০০২ সালের ২৫ সেপ্টেম্বর রাতে আসামীরা একই গ্রামের ছাদেক আলীর ছেলে নবিরুল ইসলামকে (২৫) বাড়ি থেকে ডেকে নিয়ে গ্রামের পার্শ্ববর্তী মাঠে কুপিয়ে হত্যা করে লাশ ফেলে রেখে যায়।
