২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতকানিয়ায় ১৪৪ ধারা জারি

সাতকানিয়ার কেরানীহাটে স্থানীয় প্রশাসন বুধবার ১৪৪ ধারা জারি করায় এলডিপির পূর্ব নির্ধারিত সমাবেশ অনুষ্ঠিত হয়নি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2006, 05:35 PM

Updated : 26 Apr 2022, 04:05 PM

জানা গেছে, কেরানীহাটে বিকাল ৪ টায় এলডিপি সমাবেশ করার ঘোষণা দেয়।

এরপর আগামী নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী বিএনপি কর্মী অ্যাডভোকেট মিজান একই স্থানে একই সময়ে সমাবেশ করার ঘোষণা দেয়।

এ ঘটনাকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা এড়াতে প্রশাসন কেরানীহাটে ১৪৪ ধারা জারি করে।

তবে দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক শেখ মোহাম্মদ মহিউদ্দিন বলেন, এ্যাডভোকেট মিজান বিএনপির কর্মী নন।