মার্কিন দূতাবাস বৃহস্পতিবার বন্ধ থাকবে
কৃতজ্ঞতা দিবস উপলক্ষে বৃহস্পতিবার মার্কিন দূতাবাসের বিভিন্ন অফিস বন্ধ থাকবে।
বুধবার দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কৃতজ্ঞতা দিবস (থ্যাঙ্কস গিভিং ডে) যুক্তরাষ্ট্রের একটি জাতীয় ছুটির দিন। এজন্য বৃহস্পতিবার মার্কিন দূতাবাস, আমেরিকান সেন্টার, আর্চার কে ব্লাড আমেরিকান সেন্টার লাইব্রেরি ও স্টুডেন্ট কাউন্সেলিং সার্ভিস বন্ধ থাকবে।
