ঢাবির স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের পরীক্ষা স্থগিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের ২০০৪-২০০৫ সেশনের মাস্টার্স অফ হেলথ ইকনমিকস প্রোগ্রামের ২৪ নভেম্বরের লিখিত ভর্তি পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।
বুধবার স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে পরীক্ষা স্থগিতের কথা জানানো হয়। পরীক্ষার নতুন তারিখ পরে জানানো হবে।
