যশোরে র্যারের হাতে আটকের পর ছিনতাইকারীর মৃত্যু
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) হাতে আটকের পর মটর সাইকেল ছিনতাইকারী চক্রের সদস্য মাসুম (৩০) সোমবার গভীর রাতে মারা গেছে।
মাসুম শহরের গাবশেখহাটি গ্রামের শুকুর ইসলামের পুত্র।
র্যাব-৬ সূত্রে জানা গেছে, রোববার সাতক্ষীরার কলোরোয়া উপজেলার জালালাবাদ গ্রামের সাইফুল নামের এক ব্যক্তির মটর সাইকেল ছিনতাই করে মাসুম পাঁচ হাজার টাকা দাবি করে। সোমবার বিকেলে দাবি অনুযায়ী টাকা দেয়া হলেও মাসুম মটর সাইকেল ফেরত না দিয়ে সাইফুলকে তারিয়ে দেয়।
বিষয়টি র্যাবকে জানানো হলে মাসুমকে তার বাড়ি থেকে আটক করা হয়। কিন্তু র্যাবের গাড়ি থেকে লাফিয়ে পড়ে পালানোর চেষ্টা করতে গিয়ে সে মারাত্মক আহত হয়। যশোর আড়াই শ’ শয্যার হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।
কিন্তু র্যাব-৬-এর মেজর শাহিন বলেন,“অতিরিক্ত হেরোইন ও ফেন্সিডিল সেবনের কারণে হার্ট অ্যাটাকে সে মারা যায়।”
