ঢাবিতে ছাত্রলীগ-ছাত্রদলের সংঘর্ষে আহত ২
ঢাকা বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার সকালে ছাত্রলীগ ও ছাত্রদলের সংঘর্ষে দুইজন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ছাত্রলীগ কর্মীরা চারুকলা ইন্সটিউটের সামনে জমায়েত হয়ে একটি মিছিল বের করে। মিছিলটি দোয়েল চত্বরের কাছে গেলে ছাত্রদলের কর্মীরা পিছন থেকে তাদের উপর হামলা করে। এ সময় ছাত্রলীগ কর্মীরাও তাদের লক্ষ্য করে ইট পাটকেল ছোঁড়ে। এত দুইজন আহত হয়।
পরে পুলিশ এসে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
