২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সশস্ত্র বাহিনী দিবসে খালেদা জিয়ার বাণী

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে এক বাণীতে সশস্ত্র বাহিনীর সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। বাণীতে তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে আমাদের সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2006, 10:11 PM

Updated : 26 Apr 2022, 04:04 PM

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি মহান মুক্তিযুদ্ধে যেসব সশস্ত্র বাহিনীর সদস্য শহীদ হয়েছেন তাদের প্রতিও গভীর শ্রদ্ধা নিবেদন করেন। খালেদা বলেন, স্বাধীনতার পর সশস্ত্র বাহিনী অবহেলিত ছিল। রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ পরিচালনার দায়িত্ব পাওয়ার পরই তিনি সশস্ত্র বাহিনীকে আধুনিকায়ন করে তাদের প্রাপ্য সম্মান ফিরিয়ে দেন।

বিএনপি ক্ষমতায় থাকাকালীন সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন অব্যাহত ছিল বলে খালেদা জিয়া উল্লেখ করেন। তিনি দেশে এবং বিদেশে সশস্ত্র বাহিনীর অবদান উল্লেখ করেন।

বাণীতে বেগম খালেদা জিয়া সশস্ত্র বাহিনীর সকল সদস্য এবং তাদের পরিবারের সদস্যদের সুখ-শান্তি ও কল্যাণ কামনা করেন।