ঢাকায় এসেছেন ব্রিটিশ ডেপুটি চিফ অব ডিফেন্স স্টাফ
যুক্তরাজ্যের ডেপুটি চিফ অব ডিফেন্স স্টাফ অ্যাডমিরাল চার্লস স্টাইল সিবিই দু’দিনের সফরে সোমবার ঢাকা এসে পৌঁছেছেন।
ব্রিটিশ হাইকমিশনের এক ঘোষণায় সোমবার বলা হয়, পূর্বনির্ধারিত দক্ষিণ এশিয়া সফরের অংশ হিসেবে তিনি এই সফরে আসেন। পারস্পরিক ও দ্বিপাক্ষিক সামরিক সম্পর্ক আরও জোরদার করে তোলাই তার এই সফরের লক্ষ্য।
সফরকালে অ্যাডমিরাল স্টাইল চট্টগ্রামে বাংলাদেশ নৌবাহিনীর কার্যক্রম পরিদর্শন করবেন। এছাড়া তিনি সশস্ত্র বাহিনী ও বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন প্রতিনিধিদের সাথেও সাক্ষাৎ করবেন।
