ব্রাহ্মণবাড়িয়ায় এক পরিবারের পাঁচজনকে খুন
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে একই পরিবারের পাঁচজনকে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা।
জলার আশুগঞ্জের চর চারতলা গ্রামে রবিবার রাতে একদল দুর্বৃত্ত হাজি রফিক নামের এক ব্যক্তির ঘরে ঢুকে তার মা, ছেলে, মেয়েসহ পাচঁজনকে নৃশংসভাবে হত্যা করে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায় গভীর রাতে জানালার গ্রীল কেটে আততায়ীরা হাজী রফিকের ঘরে প্রবেশ করে হত্যাকাণ্ড ঘটায়।
হত্যাকাণ্ডের কারণ এখনো জানা যায়নি।
