২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩০

সড়ক দুর্ঘটনায় ২ ব্যক্তি নিহত ও ৩০ জন আহত হয়েছেন দাগনভূঁঞা উপজেলার মোল্লাঘাটা এলাকায় শুক্রবার দুপুরে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2006, 10:34 PM

Updated : 26 Apr 2022, 04:04 PM

পুলিশ ও আহতরা জানান, মাইজদী থেকে ফেনী আসার সময় সুগন্ধা পরিবহনের একটি বাস (চট্টগ্রাম-জ-১৫৫৩) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ৩২ জন যাত্রী আহত হন। তাদের মধ্যে ২৪ জনকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা পর লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার ছাদেক মাঝি (৫০) এবং জমির আলী (৩৫) মারা যান।