২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৩০

পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় কমপক্ষে তিন ব্যক্তি নিহত ও ৩০ জন আহত হয়েছেন ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ও সুতাং এলাকায় শুক্রবার।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2006, 03:00 PM

Updated : 26 Apr 2022, 04:04 PM

নিহতরা হলেন রাজধানীর পল্লবীর নাদিরা (১৮), সিলেটের লাউকাউড়ির দুলাল আহমেদ (২১) এবং হবিগঞ্জ সদর থানার কান্দিগাও গ্রামের বাবর আলী (৬০)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে সিলেট যাওয়ার সময় মিতালী পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে শায়েস্তাগঞ্জের বিরামচরে রাস্তার পাশে একটি খাদে পরে যায় সকাল ৭টার দিকে। এতে ঘটনাস্থলেই মারা যান নাদিরা। এছাড়া হাসপাতালে নেওয়ার পথে মারা যান দুলাল নামের আরেকজন। আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অপর দুর্ঘটনাটি ঘটে সুতাং এলাকায় সকাল ১০টার দিকে। সেখানে দ্রুতগামী বাসের চাকায় পিষ্ট হয়ে মারা যান বাবর আলী নামের এক ব্যক্তি।

এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ থানায় মামলা হয়েছে।