২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হল শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক এহতেশামুল হকের বিরুদ্ধে চাঁদা দাবি করার অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক কামাল হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2006, 08:32 PM

Updated : 26 Apr 2022, 04:04 PM

তিনি বলেন, বুধবার বেলা বারটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচ তলায় সমিতির কার্যালয়ের সামনে এহতেশাম তার কাছে টাকা দাবি করে। তিনি অস্বীকৃতি জানালে এহতেশাম তার মাথায় বন্দুক ঠেকিয়ে তাকে মেরে ফেলার হুমকি দেয় । এসময় তিনি চিৎকার করলে লোকজন জড়ো হয় এবং এহতেশাম ও তার সঙ্গী বন্দুক নিয়ে পালিয়ে যায়।

তিনি অভিযোগ করেন , কিছুক্ষন পর এহতেশাম ফোন করে আবার তাকে হুমকি দেয়। ঈদের সময়ও এহতেশাম ফোন করে তার কাছে চাঁদা দাবি করেছিল বলে তিনি জানান।

কামাল হোসেন জানান যে বিষয়টি তিনি ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শফিউল বারী বাবু ও বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসান মামুনকে জানিয়েছেন। তিনি এব্যাপারে আইনী পদক্ষেপ নেবেন বলেও জানান।

এদিকে এহতেশামুল হক চাঁদা দাবির কথা অস্বীকার করে বলেন, “এটা একদম অসত্য কথা।”

তবে তার সঙ্গে দুপুরে কামাল হোসেনের প্রশাসনিক ভবনে দেখা হয়েছে বলে তিনি স্বীকার করেন।