২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গিদের আবেদনের শুনানি রোববার

ঝালকাঠির বিচারক হত্যা মামলায় অভিযুক্ত শীর্ষ জেএমবি নেতা শায়খ আবদুর রহমান, সিদ্দিকুল ইসলাম বাংলা ভাইসহ ছয় জঙ্গির আপিল ৩ সপ্তাহের জন্য শুনানি স্থগিতের আবেদন বাতিল করে দিয়েছেন আদালত।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2006, 03:00 PM

Updated : 26 Apr 2022, 04:04 PM

আগামী রোববার তাদের আবেদনের শুনানি হবে।

প্রধান বিচারপতির নেতৃত্বে সাত বিচারকের সমন্বয়ে গঠিত সুপ্রিম কোর্টের একটি পূর্ণাঙ্গ বেঞ্চ বৃহস্পতিবার এ ঘোসণা দিয়েছেন।

একজন শীর্ষ জঙ্গির পক্ষে রাষ্ট্র নিয়োজিত আইনজীবী মো. সালাহউদ্দিন আদালতে বলেন, “শনিবার আমরা নিয়োগপেয়েছি এবং পেপারবুক কিনেছি। কিন্তুশুনানি করার জন্য আমাদের আরো তিন সপ্তাহ সময় প্রয়োজন।”

এসময় আদালত জানান, “আমরা রোববার সময় নির্ধারণ করেছি এবং এ সময়ের মধ্যেই প্রস্তুতি নিতে হবে।”

২৯ মে ঝালকাঠির একটি আদালত শায়খ আব্দুর রহমান, বাংলা ভাই, আতাউর রহমান সানি, আব্দুল আউয়াল, মামুন, আরিফ এবং খালেদ সাইফুল্লাহকে মৃত্যুদণ্ড দেন। এদে মধ্যে আরিফ এখনো পলাতক রয়েছেন।

৩১ আগষ্ট হাইকোর্ট এই ৭ জেএমবি জঙ্গির মৃত্যুদণ্ড নিশ্চিত করেন।

১৪ নভেম্বর ২০০৫ জেএমবি জঙ্গিরা সিনিয়র সহকারি জজ সোহেল আহমেদ এবং জগন্নাথ পাঁড়েকে একটি গাড়ি বোমার বিষ্ফোরণ ঘটিয়ে হত্যা করে।