২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন কমিশনার হাসান মনসুরের বাড়িতে গুলিবর্ষণ

অজ্ঞাতনামা দুস্কৃতিকারীরা বৃহষ্পতিবার ভোরে নির্বাচন কমিশনার মাহমুদ হাসান মনসুরের বাড়িতে কয়েক রাউণ্ড ফাঁকা গুলি বর্ষণ করে পালিয়ে গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2006, 02:14 PM

Updated : 26 Apr 2022, 04:04 PM

হামলার ঘটনায় অবশ্য মোহম্মদপুরের ১০/৭ স্যার সৈয়দ আহমদ রোডে অবস্থিত হাসান মনসুরের বাড়ির কেউ হতাহত হয়নি।

যোগাযোগ করা হলে মোহাম্মদপুর থানা পুলিশের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে জানান, দুর্বৃত্তরা ভোর ৬ টার দিকে পরপর তিন রাউন্ড গুলি করে দ্রুত পালিয়ে যায়।

পুলিশ আরো জানায়, বিষয়টি নিয়ে তারা তদন্ত চালিয়ে যাচ্ছে এবং মামলার প্রস্তুতি চলছে। এদিকে হাসান মনসুর বৃহস্পতিবার নির্বাচন কমিশনের কার্যালয়ে অন্যান্য দিনের মতই অফিস করেছন। তবে তার জন্য বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।