জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স পার্ট-৩ এর পরীক্ষার সময়সূচী বাতিল
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বৃহস্পতিবার থেকে অনুষ্ঠেয় অনার্স ৩য় বর্ষ/পার্ট-৩ পরীক্ষার সব সময়সূচী বাতিল করা হয়েছে বলে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
এতে বলা হয়, অনিবার্য কারণবশত পরীক্ষা বাতিল করা হলো। অচিরেই ঘোষণা করা হবে নতুন সময়সূচী।
এছাড়া শুক্রবারের এল এল বি শেষ পর্বের দ্বিতীয় পত্রের পরীক্ষাও স্থগিত করা হয়েছে। পরবর্তী সময়সূচী পরে জানিয়ে দেওয়া হবে। তবে এল.এল.বি পরীক্ষার পূর্বঘোষিত অন্যান্য সময়সূচী অপরিবর্তিত থাকবে।
