২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাবির পরীক্ষা ও সকল কার্যক্রম ১৬ নভেম্বর পর্যন্ত স্থগিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা ও বিভিন্ন পদের নির্বাচন সংক্রান্ত কমিটির সভা অনিবার্য কারণবশতঃ ১৬ নভেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2006, 04:13 PM

Updated : 26 Apr 2022, 04:03 PM

এ ছাড়া ১৩ নভেম্বর অনুষ্ঠেয় একাডেমিক কাউন্সিল ও বোর্ড অব এডভান্সড স্টাডিজ এর সভাও স্থগিত করা হয়েছে।

রোববার বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্থগিত সকল কার্যক্রমের পরিবর্তিত তারিখ পরবর্তীতে জানানো হবে।

তবে জরুরি ক্ষেত্রে পরিচালক, জনসংযোগ অফিস, ফোন-০১৫২৩৫৮০১৪ অথবা উপ-পরিচালক, জনসংযোগ অফিস, ফোন-০১৫৬৩২৬৬১৪ এই নম্বরে যোগাযোগ করার জন্য ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।