২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাবির তিন ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের তিন নেতাকে পুলিশ গ্রেপ্তার করেছে রোববার সকালে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2006, 03:41 PM

Updated : 26 Apr 2022, 04:03 PM

গ্রেপ্তারকৃতরা হলো সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল হক ভূঁইয়া সজিব, সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাফিউল হাসান চিশতি এবং মিন্টু।

প্রতক্ষ্যদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে গাড়ি ভাংচুর করার সময় সকাল ১০টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।

জাবি ছাত্রলীগ সভাপতি সোহেল পারভেজ বলেন, তিন নেতাকর্মীকে ছেড়ে দেওয়া না হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠবে।

মোবাইল বন্ধ থাকায় কয়েকবার যোগাযোগের চেষ্টা করেও আশুলিয়া থানার ওসি ওবায়দুল হককে পাওয়া যায়নি।