২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেন আটকা পড়েছে ব্রাহ্মণবাড়িয়ায়

জেলার সবখানে অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2006, 02:37 PM

Updated : 26 Apr 2022, 04:03 PM

সকাল ৯ টা ৪০ মিনিটে টোইরতলা রেল ক্রসিং অতিক্রম করার সময় অবরোধকারীরা ঢাকাগামী বাল্লা লোকাল ট্রেনটি লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। পরে ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে আটকা পড়ে। এরপর থেকে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট, ঢাকা-নোয়াখালী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

এ ছাড়া আশুগঞ্জ ও বিশ্বরোড মোড়ে অবরোধের কারণে ঢাকা-সিলেট, ঢাকা-ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা-সিলেট সড়ক এবং ব্রাহ্মণবাড়িয়া-নবীনগর-নরসিংদী নৌপথে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।