বগুড়ায় ট্রেন অবরোধ
অবরোধ কর্মসূচী চলাকালে সোনাতলা উপজেলার ভেলরপাড়ায় সকাল সাড়ে ৮টার দিকে পদ্মরাগ নামের ট্রেনটিকে আটকে দিয়েছে ১৪ দলের নেতাকর্মীরা। ট্রেনটি সান্তাহার থেকে বোনারপাড়া যাচ্ছিল।
বেলা ১২ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ট্রেনটি স্টেশনই আটকা পড়ে আছে। ফলে বোনার পাড়া থেকে সকাল পৌনে ৭টায় ছাড়ার কথা থাকলেও ৪৯২ ডাউন ট্রেনটি এখনো সেখানে আটকা পড়ে আছে।
