রাজশাহীতে ১৪ দলের বিক্ষোভ-সমাবেশ
প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগসহ ১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে ১৪ দল বিক্ষোভ-মিছিল ও সমাবেশ করেছে নগরীতে শনিবার বিকালে।
নগরীর গনকপাড়া মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলকারীরা সাহেববাজার মোড়ে সমাবেশ করে।
মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ রফিক উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পাটির নগর সম্পাদক লিয়াকত আলী লিকু, জাসদের জেলা সম্পাদক জুলফিকার মান্নান জামি, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি নওসের আলী, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা প্রমুখ।
