জাবিতে শিক্ষক লাঞ্ছনার বিচার দাবি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুই শিক্ষককে লাঞ্ছিত করার সাথে জড়িতদের বিচার দাবি করেছে জাতীয়তাবাদী গণতান্ত্রিক শিক্ষক পরিষদ।
এ দাবিতে শিক্ষক পরিষদ শনিবার উপাচার্যের কাছে স্মারকলিপি দেন।
প্রসঙ্গত, ৮ নভেম্বর সন্ধ্যায় প্রান্তিক গেটে রসায়ন বিভাগের শিক্ষক ড. এনামূল্যা পারভেজ ও ইংরেজি বিভাগের শিক্ষক ড. মুনিরুজ্জামানকে বিশ্ববিদ্যালয়েরই কয়েক শিক্ষার্থী লাঞ্ছিত করে বলে তারা অভিযোগ করেন।
