২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভালুকায় সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্রসহ ৫, আহত ২০

ভালুকা থানার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভরাডোবায় শনিবার সকালে এক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দুইজনসহ কমপক্ষে চারজন নিহত ও ২০ জন আহত হয়েছেন।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2006, 01:35 PM

Updated : 26 Apr 2022, 04:03 PM

নিহত পাঁচজনের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। এদের মধ্যে একজন হলেন লতিফ সিকদার (৫৭) ও তার ছেলে জসিম সিকদার (৩২)। নিহত অপর দুই ব্যক্তি হলে পাপন (২৫) ও শফিকুল ইসলাম (৩০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭টার দিকে যাত্রীবাহী একটি বাস ও একটি পিক আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও ভালুকা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।