২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চরমপন্থী সন্দেহে ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার তিন

চরমপন্থী সংগঠন পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (এমএল জনযুদ্ধ) আঞ্চলিক কমাণ্ডার সন্দেহে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশিষ কুমার বিশ্বাস এবং তার দুই সঙ্গী অশোক ও সমরকে পুলিশ গ্র্প্তোর করেছে বাঘারপাড়া থেকে বুধবার গভীর রাতে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2006, 08:57 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

পুলিশ সূত্র জানায়, ২৫০ শয্যার হাসপাতালে ২৯ আগস্ট মফিজুল নামে এক ব্যক্তিকে দুর্বৃত্তরা বোমা মেরে হত্যা করে। ওই মামলায় এক নম্বর আসামী করা হয় ইউপি চেয়ারম্যানকে।

পরে জিজ্ঞাসাবাদের জন্য খুলনা গোয়েন্দা পুলিশ গ্রেপ্তারকৃতদের তাদের দপ্তরে নিয়ে যায়।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আজম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, চরমপন্থী সংগঠন ও বোমা হামলার ঘটনার সাথে চেয়ারম্যানের যোগসূত্র থাকতে পারে বলে সন্দেহ করে তাকে গ্রেপ্তার করা হয়।