২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগামী নির্বাচনে কমনওয়েলথ পর্যাপ্ত পর্যবেক্ষক পাঠাবে

আগামী নির্বাচনে কমনওয়েলথ পর্যাপ্ত পর্যবেক্ষক পাঠাবে। সোমবার কমনওয়েলথের একটি প্রতিনিধি দল নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়ার সাথে সাক্ষাৎকালে একথা জানায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2006, 01:44 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

দুই সদস্যের এ প্রতিনিধি দলে নেতৃত্ব দেন কমনওয়েলথের রাজনৈতিক সম্পর্ক বিভাগের এশিয়া বিষয়ক বিশেষ উপদেষ্টা সৈয়দ শরফুদ্দিন ও রাজনৈতিক কর্মকর্তা জুলি এরাডটেন্ট।

মান্নান ভূঁইয়ার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, বিএনপির সহসভাপতি এম কে আনোয়ার, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এ এম এম মোফাজ্জল করিম।

৪৫ মিনিট স্থায়ী এ বৈঠকে প্রতিনিধি দলটি আগামী নির্বাচনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং নির্বাচন অবাধ ও সুষ্ঠু উপায়ে সম্পন্ন করার জন্য পর্যবেক্ষক পাঠানোর বিষয় নিয়ে আলোচনা করেন।

বৈঠক শেষে মান্নান ভূঁইয়া সাংবাদিকদের বলেন, ‘কমনওয়েলথ প্রতিনিধি দল আগামী নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে চায়। এ ব্যাপারে তারা আমাদের সহযোগিতা চেয়েছেন। আমরা তাদের সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দিয়েছি। পর্যাপ্ত পর্যবেক্ষক পাঠাতে তাদের অনুরোধ করেছি।’

সৈয়দ শরফুদ্দিন বলেন, প্রতিনিধি দলের সাথে নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এ ব্যাপারে পরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।