২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টানা পঞ্চম দিনের মত শেয়ার বাজারে পতন

রাজনৈতিক অঙ্গনে কিছুটা স্থিতিশীলতা ফিরে এলেও শেয়ার বাজারে এর প্রভাব এখনও পড়তে শুরু করেনি। সোমবারও টানা পঞ্চম দিনের মতো শেয়ার বাজারের মূল্য সূচক ছিল পড়তির দিকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2006, 12:45 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

সোমবার সকাল ১১ টা ৩২ মিনিটে ডিএসইর সার্বিক মূল্য সূচক পাঁচ দশমিক ৫০ পয়েন্ট বা দশমিক ৪৪ শতাংশ কমে যায়। আগেরদিন এই সূচক ছিল ১ হাজার ২৪৬ দশমিক ৪২ পয়েন্ট।

ডিএসইর সাধারণ শেয়ার সূচক ১ হাজার ৪৯১ দশমিক ৭৪ থেকে ৮ দশমিক শূণ্য ৮ পয়েন্ট বা দশমিক ৫৪ শতাংশ হ্রাস পায়।

সোমবার এ সময় পর্যন্ত মোট লেনদেন ছিল ৬ কোটি ৯ লাখ ৯৬ হাজার টাকা। রোববার দিনশেষে তা ছিল ২৭ কোটি ৭৯ লাখ ১০ হাজার টাকা। এ পর্যন্ত শেয়ারের দাম বড়েছে ৩০টি, কমেছে ৬০টি এবং অপরিবর্তিত আছে ২৫টি।

সোমবার সকালেও শেয়ার বাজারে প্রাধান্য বিস্তার করেছিল রূপালী ব্যাংক। ব্যাংকটির মূল্য বেড়েছে শতকরা ২ দশমিক ১০ ভাগ। এর পরেই ছিল ইউসিবিএল এক্সিম ব্যাংক ও পূবালী ব্যাংক।