২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীমাবদ্ধতার মধ্যেই স্বাস্থ্যসেবা প্রদান করুন: অধ্যাপক সুফিয়া

অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতা করাই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান দায়িত্ব। একই সাথে বিদ্যামান সীমাবদ্ধতাকে মেনে নিয়েই মৌলিক অধিকার হিসাবে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দায়িত্ব¡ও যথাযথভাবে পালন করতে হবে।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2006, 08:11 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অধ্যাপক সুফিয়া রহমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তা ও অধীনস্ত প্রতিষ্ঠানের প্রধানদের সাথে পরিচিতি ও দিক নির্দেশনামূলক সভায় বক্তৃতাকালে রোববার এ কথা বলেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব একেএম জাফর উল্লা খান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম এ হাদী, অতিরিক্ত সচিব মো. মনিরুল ইসলাম ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. শাহাদাত হোসেন।

সুফিয়া রহমান বলেন, তত্ত্বাবধায়ক সরকারের সীমিত সময়ের মধ্যে সব সমস্যার সমাধান করে আদর্শ সেবা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়। বিদ্যমান সমস্যার মধ্যেই আন্তরিকতা, শ্রম, মেধা, প্রজ্ঞা ও সদিচ্ছার মাধ্যমে সর্বোচ্চ সেবা দান করার ব্যাপারে সব কর্মকর্তার মধ্যে সহযোগিতার মনোভাব গড়ে তুলতে হবে।

সব ভয়-ভীতির ঊর্ধ্বে উঠে তিনি নিয়মতান্ত্রিকভাবে যথাযথ দায়িত্ব পালনের জন্য কর্মকর্তা ও কর্মচারীদের নির্দেশ দেন।

পরে উপদেষ্টা শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তা ও অধীনস্ত প্রতিষ্ঠানের প্রধানদের সাথে বৈঠক করেন।