মওদুদের বাসভবন লক্ষ্য করে গুলি, কন্সটেবল আহত
সাবেক আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিষ্টার মওদুদ আহমেদের গুলশানের বাসভবন লক্ষ্য করে গুলি চালিয়েছে অজ্ঞাত পরিচয়ের দুষ্কৃতিকারীরা শনিবার রাতে।
একটি গুলি এক পুলিশ কন্সটেবলের মাথায় বিদ্ধ হয়।
২৫ বছর বয়সী আহত কন্সটেবল কামরুল আহসানকে (২৫৮০) রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুলশান থানা পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করে বলেছে, গুলি চালানোর ঘটনাটি ঘটে রাত ৮ টা ৪৫ মিনিটের দিকে। মোটর সাইকেল আরোহী দুই যুবক গুলি চালিয়ে দ্রুত সটকে পড়ে। তারা মোট তিন রাউন্ড গুলি করে।
পুলিশ জানায়, এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন।
র্যাব ও পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে।
