২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের বিভিন্ন স্থানে রাস উৎসব শুরু

দেশের বিভিন্ন স্থানে হিন্দুধর্মাবলম্বীদের রাস পূর্নিমা উৎসব শনিবার থেকে শুরু হয়েছে। পূন্যøান, বিগ্রহপূজা, মেলাসহ নানা আয়োজনের মধ্যে দিয়ে হিন্দুরা তাদের এই উৎসব পালন করে থাকে। তবে হিন্দুদের ধর্মীয় উৎসব হলেও রাস উৎসব এখন পরিনত হয়েছে সার্বজনীন উৎসবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2006, 07:37 PM

Updated : 26 Apr 2022, 04:01 PM

কালাপাড়া থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর প্রতিবেদক জানান, দক্ষিণাঞ্চলের শতবছরের ঐতিহ্যবাহী রাস উৎসব কালাপাড়ায় শুরু হয়েছে।

রবিবার প্রত্যুষে রাসভক্ত হাজার হাজার নর-নারী কুয়াকাটা সৈকত সংলগ্ন বঙ্গোপসাগরে পূণ্যস্নান শেষে শহরের মদন মোহন সেবাশ্রমে চারদিন ব্যাপী ধর্মীয় উৎসবে মিলিত হবেন। সেবাশ্রমে রাধা কৃষ্ণের ১৭ জোড়া যুগল প্রতিমা ইতোমধ্যে স্থাপন করা হয়েছে।

শনিবার বিকাল থেকে জড়ো হওয়া শুরু করেছে হাজার হাজার রাস ভক্ত নরনারী। রাতভর ধর্মীয় অনুষ্ঠান শেষে প্রত্যুষে পূর্ণস্নান করবেন এরা। তাদের বিশ্বাস সারা বছরের পঙ্কিলতা দূর হবে এই পূণ্যস্নানের মধ্য দিয়ে। স্নান ও সমাবেশ পর্ব নির্বিঘ্ন করার জন্য ইতোমধ্যে উপজেলা ও পুলিশ প্রশাসনের উদ্যোগে ব্যাপক নিরাপত্তা ব্যাবস্থা নেয়া হয়েছে। মোতায়েন করা হয়েছে র‌্যাব সদস্যদেরও।

রাস উৎসবকে কেন্দ্র করে গোটা কলাপাড়ায় বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। তবে রাজনৈতিক চরম অস্থিরতার কারণে এবছর রাসভক্তদের উপস্থিতি গত বছরের তুলনায় অনেকটা কম।

দিনাজপুর থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধি জানান, হিন্দু ধর্মাবলম্বীদের এক মাসব্যাপী রাস উৎসব শুরু হয়েছে কান্তজীর মন্দিরে।

ধর্মীয় নিয়মানুসারে শ্রী শ্রী কান্তজীর বিগ্রহ দিনাজপুর রাজবাড়ী মন্দির থেকে পালকিযোগে কাহারোল উপজেলার ঢেপা নদীর তীরে কান্তজীর মন্দিরে নিয়ে যাওয়া হয় শনিবার বেলা ১১টায় । এ সময় রাস্তার দু’পাশে হিন্দু ধর্মাবলম্বী শত শত নারী পুরুষ দাড়িয়ে উলুধ্বনি ও শঙ্খ বাজিয়ে বিগ্রহের প্রতি শ্রদ্ধা জানান।