২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ৩

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের গুলিতে তিনজন নিহত হয়েছেন ঠাকুরগাঁও জেলার নাগরভিটা সীমান্তে শনিবার ভোরে। এদের মধ্যে অন্তত দুজন বাংলাদেশী।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2006, 06:34 PM

Updated : 26 Apr 2022, 04:01 PM

নিহতরা হলেন আনালউদ্দিন, হামিদুল ও অজ্ঞাতনামা একজন । এদের মধ্যে আনালউদ্দিন ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার মোড়লহাট দাড়িয়াবস্তি গ্রামের নমিজউদ্দিনের পুত্র এবং হামিদুল একই উপজেলার বেলছড়ি ঝুলিয়াবস্তি গ্রামের পিয়ারু মোহাম্মদের ছেলে।

বিডিআর সূত্রে জানা গেছে, ভোররাতে সীমান্তের কাছে গেলে চাকলাগছ বিওপির বিএসএফ সদস্যরা তাদের ওপর অতর্কিতে গুলি চালায়। এতে তারা ঘটনাস্থলে নিহত হন।

পরে তাদের লাশ বিএসএফ নিয়ে যায়।

বিকেলে বিএসএফ লাশগুলো বিডিআরের কাছে হস্তান্তর করে। স্থানীয় ইউপি চেয়ারম্যান ও সদস্যরা নিহত দুজনকে বাংলাদেশী নাগরিক বলে শনাক্ত করেন। তবে তারা অপরজনের লাশ শনাক্ত করতে পারেননি।

ঠাকুরগাঁও ২০ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল রফিক আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।