সাভারে ৬ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার
৬ শীর্ষ সন্ত্রাসী ধরা পড়েছে পুলিশি অভিযানে। শুক্রবার রাতে সাভারের মজিদপুর ও আমিন বাজার এলাকা থেকে সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হয়। তাদের প্রত্যেকের নামে অন্তত ১২টি করে মামলা রয়েছে।
পুলিশ জানায়, পৌর এলাকার মজিদপুরে অভিযান চালিয়ে লাকী (৩৭), কালা (২০), ইকবাল (২৬), মজিবুরকে (৩৭) গ্রেপ্তার করা হয়। এছাড়া আমিনবাজার থেকে গ্রেপ্তার করা হয় মাসুদ (৩৭) ও মিন্টুকে (২৫)।
এ ব্যাপারে সাভার থানার এএসআই আনোয়ার হোসেন জানান, এদের প্রত্যেকের নামে সাভার থানায় হত্যা, মাদক ব্যবসা, নারী নির্যাতন, চাঁদাবাজী, ছিনতাই ও অস্ত্র আইনে কমপক্ষে ১২টি করে মামলা রয়েছে। তবে সন্ত্রাসী কালা ও মাসুদের নিজস্ব অস্ত্র ভাণ্ডার রয়েছে।
