২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে পান দোকানীকে কুপিয়ে হত্যা

লাল মিয়া নামের এক পান দোকানীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে শুক্রবার রাতে রাজধানীর জুরাইনে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2006, 12:05 AM

Updated : 26 Apr 2022, 04:02 PM

শ্যামপুর থানা পুলিশ জানায়, রাত সাড়ে ১১ টার দিকে একদল সন্ত্রাসী তাকে হত্যা করে।

হত্যার উদ্দেশ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ বলেছে যে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে। রাত ১১ টা ৫৫ মিনিটে এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি।