সড়ক দুর্ঘটনা ও ট্রেনে কাঁটা পড়ে যশোরে দুই মহিলার মৃত্যু
সড়ক দুর্ঘটনা ও ট্রেনে কাটা পড়ে যশোরে দুই মহিলা মারা গেছেন। আহত হন দশজন।
হাসপাতাল সুত্র জানায়, যশোর-চৌগাছা সড়কের মসিয়ুর নগরে শুক্রবার সন্ধ্যায় একটি যাত্রীবাহী বাস একটি টেম্পোকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই আসুরা বেগম(৫০) নামের এক টেম্পো যাত্রী নিহত হন। আহত হন দশজন। তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়া যশোর-বেনাপোল কমিউটার ট্রেনে কাটা পড়ে বেলা ১২টার দিকে গাজীর দরগাহয় আরেক মধ্য বয়সী মহিলার মৃত্যু ঘটে। তিনি পাগল ছিলেন বলে এলাকাবাসী জানান।
