বাসসের সাবেক এমডিকে থামিয়ে দিলেন ভূঁইয়া
রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদ থেকে সদ্য অপসারিত গাজীউল হাসান খান সাংবাদিক হিসেবে প্রশ্ন করতে গিয়ে বিব্রতকর অবস্থায় পড়েন।
শুক্রবার সকাল সাড়ে ১১টায় নয়া পল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিঙে দলের মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া বক্তব্যের পর সাংবাদিকদের প্রশ্ন করার সময়ে গাজীউল হাসান খান প্রশ্ন করতে গেলে তাকে বাধা দেওয়া হয়।
তিনি প্রশ্ন করতে চাইলে মান্নান ভূঁইয়া তাকে বলেন, ‘আপনি কোনো পত্রিকার সাংবাদিক? আগে রিপোর্টারদের প্রশ্ন শুনি।’ জনাব খান তখন নিজেকে কলাম লেখক হিসেবে পরিচয় দিয়ে প্রশ্ন করতে চাইলে মান্নান ভূঁইয়া তাঁকে বসিয়ে দেন। রিপোর্টার নন, এমন একজন সাবেক ব্যবস্থাপনা পরিচালকের সংবাদ সম্মেলনে প্রশ্ন করার আগ্রহে উপস্থিত রিপোর্টাররাও অখুশি হন বলে জানা গেছে।
বৃহস্পতিবার রাতে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা উর্ধ্বতন জন ও পুলিশ প্রশাসনের বদলীর আদেশের পাশাপাশি বাসস-এর প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক পদ থেকে গাজীউল হাসান খানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল ঘোষণা করা হয়।
