চট্টগ্রামে আগ্নেয়াস্ত্রসহ তিন ডাকাত গ্রেফতার
চট্টগ্রামের পাহাড়তলী থানা পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর গরুর হাটে ডাকাতির প্রস্তুতিকালে আগ্নেয়াস্ত্রসহ তিন ডাকাতকে গ্রেফতার করেছে।
পাহারতলী পুলিশের একটি দল নগরীর সাগরিকা গরুর হাটে ডাকাতির প্রস্তুতিকালে সন্ধ্যা সোয়া ছয়টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের ঘিরে ফেলে।
পাহারতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে চাইলে পুলিশ তাদের ধাওয়া করে। এক পর্যায়ে সারিয়াপাড়া এলাকায় পুলিশ ডাকাতদের তিনজনকে আটক করতে সক্ষম হয় এবং বাকি দুই ডাকাত পালিয়ে যায়।
গ্রেফতারকৃতদের একজনের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের জেলহাজতে পাঠানো হয়েছে।
