২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোয়ালমারীতে ১৪৪ ধারা

বোয়ালমারী উপজেলা সদরে বিএনপির দুই গ্রুপ পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় স্থানীয় প্রশাসন বৃহস্পতিবার ভোর ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত বাজার সংলগ্ন এলাকায় ১৪৪ ধারা জারি করেছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2006, 04:22 PM

Updated : 26 Apr 2022, 04:01 PM

পুলিশ জানায়, বিএনপির শাহজাফর গ্রুপ বিকেলে বাজারের বাসস্ট্যান্ড এলাকায় সমাবেশ ডাকে। এর পরপর বিএনপির অপর অংশ কাজী সিরাজের সমর্থকরা নিউমার্কেট এলাকায় পাল্টা সমাবেশ ডাকে। এতে দুই গ্রুপের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অনাকাংখিত পরিস্থিতি এড়াতে জারি করা হয় ১৪৪ ধারা।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদির বলেন, ে‘শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশও ।